LEADERSHIP MESSAGE

ম্যানেজিং ডিরেক্টর এর বক্তব্য

এস. এম. আশফাকুর রহমান - সিইও, এইচ এইচ বিল্ডার্স

S M Asfaqur Rahman

Managing director

HH Builders
“
প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি এস. এম. আশফাকুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর , এইচ এইচ বিল্ডার্স। একই সঙ্গে আমি লা-জওনেস ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যবসায়িক জীবনে দীর্ঘদিন ধরে আমি প্রথম শ্রেণির আমদানি-রপ্তানি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আরও কিছু ছোটখাটো ব্যবসায়িক কার্যক্রম এবং মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছি।

আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন নির্মাণকাজ পরিচালনা এবং ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব বহুতল ভবনের নির্মাণকাজ সরাসরি তদারকি করতে গিয়ে আমি খুব কাছ থেকে নির্মাণ শিল্পের বাস্তব চিত্র দেখার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি উপলব্ধি করেছি যে একটি সুসংগঠিত, দক্ষ এবং দায়িত্বশীল বিল্ডার্স প্রতিষ্ঠান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই একটি পরিকল্পিত ও মানসম্মত নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করি।

মেগাসিটি ঢাকা আজ বিশ্বের অন্যতম জনবহুল ও ব্যস্ত নগরী। এই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশন এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আমাদের নিজস্ব জমি রয়েছে। আমরা সেই জমিগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে উন্নত মানের আবাসন সুবিধা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। এই লক্ষ্য ও স্বপ্নকে সামনে রেখেই আমরা বাংলাদেশের আবাসন শিল্পে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে “এইচ এইচ বিল্ডার্স” প্রতিষ্ঠানটিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকের আস্থা অর্জন করা এবং তাদের জন্য নিরাপদ, আধুনিক ও নান্দনিক আবাসন নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, সততা, গুণগতমান এবং আধুনিক স্থাপত্য নকশার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এইচ এইচ বিল্ডার্স একটি নতুন শৈল্পিক মাত্রা যোগ করতে সক্ষম হবে।

বিশেষ করে বাংলাদেশের মধ্যবিত্ত আয়কারী নাগরিকদের জন্য ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিত আবাসিক এলাকা ও আধুনিক স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। যেখানে থাকবে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, নিরাপদ পরিবেশ এবং একটি উন্নত জীবনধারার সকল উপাদান।

✦

আমাদের লক্ষ্য শুধু একটি ভবন নির্মাণ নয়; বরং মানুষের স্বপ্নের ঠিকানা তৈরি করা।

দেশের একটি নির্ভরযোগ্য ও সম্মানিত ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এইচ এইচ বিল্ডার্স জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের ও নান্দনিক ডিজাইনের আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে।

আমাদের সম্মানিত গ্রাহকদের আবাসনের ক্ষেত্রে একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করতে এইচ এইচ বিল্ডার্স সর্বদা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকবো এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে তাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সক্ষম হবো।

আপনাদের সহযোগিতা, আস্থা ও দোয়া আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করবে— এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এস. এম. আশফাকুর রহমান

ম্যানেজিং ডিরেক্টর, এইচ এইচ বিল্ডার্স