CHAIRMAN'S MESSAGE

চেয়ারম্যানের বক্তব্য

মোঃ গোলাম সারোয়ার - চেয়ারম্যান, লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড

মোঃ গোলাম সারোয়ার

চেয়ারম্যান

লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড
“
প্রিয় সুধীজন ও সম্মানিত ফ্ল্যাট ক্রেতাগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি মোঃ গোলাম সারোয়ার, চেয়ারম্যান, লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রতিষ্ঠালগ্ন থেকে গত প্রায় দেড় যুগ ধরে লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে—বিশেষ করে কনস্ট্রাকশন, শিক্ষা, চিকিৎসা, ঔষধ ও নির্মাণ শিল্পসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। সততা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে ধীরে ধীরে একটি বিশ্বস্ত অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছি।

আমার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাটে চীনে। বাংলাদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর যখন আমি চীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত ছিলাম, তখন সেখানে আধুনিক নগরায়ন ও উন্নত আবাসন ব্যবস্থাপনা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়। বিশেষ করে একটি স্থানীয় আবাসন প্রতিষ্ঠানের কার্যক্রম আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তাদের পরিকল্পিত নির্মাণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং মানুষের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করার উদ্যোগ আমার মনে নতুন একটি স্বপ্নের জন্ম দেয়।

সেই অভিজ্ঞতা ও স্বপ্ন থেকেই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম বাজেটের মধ্যে জমির মালিকানাসহ উন্নত মানের আধুনিক ও নিরাপদ ফ্ল্যাট উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি অংঙ্গ প্রতিষ্ঠান “এইচ এইচ বিল্ডার্স” নামে একটি আবাসন প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।

01

সাশ্রয়ী আবাসনের নতুন ভাবনা

তুলনামূলকভাবে ৪০ থেকে ৫০ শতাংশ কম খরচে জমির মালিকানাসহ একটি আধুনিক ফ্ল্যাটের সুযোগ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।

সম্মানিত ফ্ল্যাট ক্রেতাগণ, আপনারা অবগত আছেন যে বিশ্ব মানচিত্রে সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি হলো ঢাকা। জাতিসংঘের আবাসন জরিপ অনুযায়ী প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করছে। ফলে এই শহরে যেমন আবাসনের চাহিদা অত্যন্ত বেশি, তেমনি জমির স্বল্পতাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান।

এই বাস্তবতাকে সামনে রেখে আমরা একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে এয়ারপোর্ট থেকে মাত্র প্রায় দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থানে আপনি যদি একটি মানসম্মত ও নিরাপদ ফ্ল্যাটের মালিক হতে চান, তবে এইচ এইচ বিল্ডার্স হতে পারে আপনার প্রথম পছন্দ।

UPCOMING PROJECT KAOLA, DHAKA

অরোজয়ী টাওয়ার

৫ কাঠা নিজস্ব জমি
১০ তলা আধুনিক ভবন
আধুনিক আবাসিক সুবিধা

কাওলা এলাকায় সাত কাঠা নিজস্ব জমির উপর “অরোজয়ী টাওয়ার” নামে একটি ১০ তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে থাকবে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাসহ একটি নিরাপদ, নান্দনিক ও আরামদায়ক আবাসন পরিবেশ।

01

গুণগতমান

মানসম্মত নির্মাণের নিশ্চয়তা

02

আধুনিক নকশা

নান্দনিক ও পরিকল্পিত স্থাপত্য

03

গ্রাহকের আস্থা

দায়বদ্ধতা ও বিশ্বাসের সম্পর্ক

লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে আপনার স্বপ্নের ফ্ল্যাট হস্তান্তর করতে সর্বদা অঙ্গীকারাবদ্ধ থাকবে। আমরা বিশ্বাস করি, সততা ও দায়বদ্ধতার সাথে কাজ করে আমরা বাংলাদেশের আবাসন শিল্পে ইনশাআল্লাহ একটি নতুন মাত্রা যোগ করতে পারবো।

আমাদের প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমাদের অফিসে আমন্ত্রণ জানাচ্ছি।

আপনাদের আস্থা, সহযোগিতা ও দোয়া আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী করবে—এই প্রত্যাশা রাখি।

মোঃ গোলাম সারোয়ার

চেয়ারম্যান
লা-জওনেস ইন্টারন্যাশনাল লিমিটেড
```